৭ বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি উপকূলের মানুষ
Banglapress.com.bd বুধবার, ২৫ মে ২০১৬, ০৮:২৯ পূর্বাহ্ণ ---------------------------------- A village in Dacope after cyclone Aila সৈয়দা লায়লা আক্তার, খুলনা: আজ সেই ২৫ মে। উপকূলে আইলার আঘাতের ৭ বছর পূর্তি। ভয়ংকর আইলার দানবীয় আঘাতের ক্ষত চিহ্ন এখনও মুছেনি। এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি উপকূলের ক্ষতিগ্রস্থ মানুষ। ২০০৯ সালের ২৫ মে এ ঘূর্ণিঝড় আঘাত হানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উপকূলে। এতে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। আজ আইলা’র সপ্তম বর্ষপূর্তি। কিন্তুএখন পর্যন্ত আইলাবিদ্ধস্ত উপকূলবাসীর দিন-রাত কাটছে সেই বেড়িবাঁধের ওপর। এখনও নিশ্চিত করা যায়নি তাদের মাথাগোজার সামান্য ঠাঁই টুকুও। কয়রার উত্তর বেদকাশী, মহারাজপুর এবং দাকোপের কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের প্রায় সাড়ে ৩ হাজার মানুষ এখনও বেড়িবাঁধের উপরে বাস করছেন। কারণ আইলার সময় তাদের ঘরবাড়ি-জমিজমা সব বিলীন হয়। নিজস্ব কোনো জমি না থাকায় তারা সরকারের গৃহনির্মাণ তহবিলের সহায়তাও পাননি। এমনকি তাদেরকে কোনো খাস জমিও বরাদ্দ দেয়া হয়নি। আইলার পরে জরুরীভিত্তিতে যে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিলো সেগুলোও মানসম্মত উপায়ে তৈরি করা হয়নি। ইতো...