তেলের ট্যাঙ্কার তীরে, খোঁজ নেই মাস্টারের : শ্যালা নদীতে নৌযান বন্ধের নির্দেশ, আপাতত স্থানীয়রা সরাবে তেল
Subir Roy, Daily Ajker Patrika 12 December 2014 ------------------------------------- অবশেষে দু’দিন পর টেনে তীরে তোলো হয়েছে শ্যালা নদীতে ডুবে যাওয়া তেলের ট্যাঙ্কার সাউদার্ন স্টার সেভেন। মালিকপক্ষ মেসার্স হারুন অ্যান্ড কোম্পানির ভাড়া করা ৩টি উদ্ধারকারী নৌযানের সহায়তায় ট্যাঙ্কারটি টেনে প্রথমে নদীর চরে সরিয়ে নেয়া হয়। পরে সেখান থেকে মংলার জয়মনিরঘোল এলাকায় রাখা হয়। তবে নিখোঁজের দুই দিনেও খোঁজ মেলেনি সাউদার্ন স্টার সেভেন ট্যাঙ্কারের মাস্টার মোকলেসুর রহমানের। সুন্দরবন চ্যানেল বাদ দিয়ে বিকল্প চ্যানেলে নৌযান চলাচলের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এদিকে নদীতে ছড়িয়ে পড়া তেল অপসারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জাহাজ কাণ্ডারি-১০ মংলায় পৌঁছেছে। আপাতত স্থানীয় লোকজনের সহায়তায় তেল উত্তোলন করা হবে। পরে বাকি তেল অপসারণে কাজ করবে কাণ্ডারি-১০।মংলার মেসার্স খানজাহান আলী স্যালভেজের ডুবুরি দল ডুবন্ত ট্যাঙ্কারের সঙ্গে লোহার তার পেঁচিয়ে গতকাল সকাল থেকে তীরে টেনে আনার কাজ শুরু করে। ট্যাঙ্কারটি টেনে তুলতে বিআইডব্লিউটিএর দু’টি উদ্ধারকারী জাহাজ আসার কথা থাকলেও সেগুলো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। বিআইডব্লিউ...