ধরিত্রী দিবসের আলোচনায় বক্তারা : টেকসই উন্নয়নের জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই
Daily Bhorer Dak Monday, 25 April, 2016 at 12:00 AM --------------------------------------------- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দারিদ্র্য ও পরিবেশ অঙ্গাঙ্গীভাবে জড়িত। এ অঞ্চলের পরিবেশ যেমন বৈচিত্র্যময় তেমনি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু এ দেশের সবথেকে দারিদ্র্যপীড়িত অঞ্চলগুলোর একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এ অঞ্চলের দারিদ্র্য দূর করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ নিশ্চিত করা অতি জরুরি। আজ (২২ এপ্রিল ২০১৬, শুক্রবার) ৫০তম ধরিত্রী দিবস উপলক্ষে এ্যাওসেড, ক্লিন, পরিবর্তন-খুলনা ও পথিকৃত-এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ক্লিন-এর চেয়ারপারসন সাজ্জাদুর রহিম পান্থ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন এ্যাওসেড-এর নির্বাহী পরিচালক শামীম আরফিন। সভায় ধারণাপত্র পাঠ করেন ক্লিন-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। তিনি বলেন, এ বছরের ধরিত্রী দিবসটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই দিনেই স্বাক্ষরিত হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘প্যারিস ঘোষণা’। কিন্তু প্যারিস ঘোষণার সঙ্গে অর্থায়ন ও কার্বন নির্গমন কমানোয় কোনো স্পষ্ট লক্ষ্য দেখা...