Posts

Showing posts with the label Disaster Management Act

দুর্যোগ ব্যবস্থাপনা আইন’র প্রয়োগ না হওয়ায় সাত বছরেও দুর্ভোগ কাটেনি আইলা দুর্গতদের টেকসই হয়নি বেড়িবাঁধ

Image
Sundarban Samachar, মে ২৪, ২০১৬ Shamim Ashraf Shelley ----------------------------- সর্বনাশা আইলা’র ৭ বছর পূর্তি হ’ল আজ। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। দীর্ঘ সাত বছর পার হয়ে গেলেও সমন্বয় হিনতা ও নতুন আইন প্রয়োগ না করায় দাকোপ ও কয়রার সাড়ে ৩ হাজার দুর্গত জনগোষ্ঠীর দুর্ভোগ আজও কাটেনি। বেড়িবাঁধ ভেঙে পানির তোড়ে ঘরবাড়ি-জমিজমা বিলীন হয়ে যাবার পর বাধ্য হয়ে এসব পরিবার বাস করছে বেড়িবাঁধের উপর। আবার সেই বেড়িবাঁধ কেটে ও ফুটো করে বেড়িবাঁধের আশ্রয়টুকুও কেড়ে নিতে নোনাপানি ঢোকানো হচ্ছে নোনাপানির চিংড়ি চাষের জন্য। দুর্যোগ ব্যবস্থাপনা আইনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ থাকলেও যাদের হাতে ব্যবস্থা তারা চুপ! ২০১২ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনটি কার্যকর করার দাবি জানিয়ে আজ খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ক্লিন’র প্রধান নির্বাহী হাসান মেহেদী। লিখিত বক্তব্যে তিনি বলেন, আইলার পর সাত বছর পার হয়ে গেলেও উপকূলীয় বেড়িবাঁধ সংস্কার না করায়...

এখনো বেড়িবাঁধে বসবাস

Image
www.risingbd.com 25 May 2016   01:40:30 PM ---------------------------------- মুহাম্মদ নূরুজ্জামান, খুলনা : দক্ষিণাঞ্চলবাসীর কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে আছে ভয়াল সাইক্লোন আইলা। দীর্ঘ সাত বছর আগে ২৫ মে আইলার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। এখন পর্যন্ত আইলাবিধ্বস্ত উপকূলবাসীর দিন-রাত কাটছে সেই বেড়িবাঁধের ওপর। এখনও নিশ্চিত করা যায়নি তাদের মাথাগোঁজার সামান্য ঠাঁই টুকুও। এখনও খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী, মহারাজপুর এবং দাকোপ উপজেলার কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের প্রায় সাড়ে ৩ হাজার মানুষ বেড়িবাঁধের উপরে বাস করছেন। অন্যদিকে আইলার পরে জরুরি ভিত্তিতে যে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিলো সেগুলোও মানসম্মত উপায়ে তৈরি করা হয়নি। ইতিমধ্যে বর্ষা মৌসুম এসে পড়েছে। ফলে উপকূলবাসী নতুন আতঙ্কে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানান, ২০০৯ সালের আইলার আঘাতে এখানে ১৯৩ জনের মৃত্যু হয়, ৭ হাজার মানুষ আহত হন, সাড়ে ৬ হাজার গরু-বাছুর ও প্রায় ২ লাখ হাঁসমুরগি মারা যায়। উপকূলের ১১টি জেলায় প্রায় ৬ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়, ৮ হাজার ৮শ’ কিলোমিটার রাস্তাঘাট ভেঙে যায়। খুলনা ও সাতক্ষীরা এই দুই জেলাতেই ৭১০ কিলোমিটার বেড়...

কয়রা ও দাকোপের বেড়িবাঁধে সাড়ে ৩ হাজার মানুষের বসবাস!

Image
Daily Probaho, Khulna  মুহাম্মদ নূরুজ্জামান, 26 May 2016 ----------------------------------- দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে আছে ভয়াল সাইক্লোন আইলা। ২০০৯ সালের ২৫ মে এ ঘূর্ণিঝড় আঘাত হানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। এতে লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। আজ আইলা’র সপ্তম বর্ষপূর্তি। কিন্তু এখন পর্যন্ত আইলা বিধ্বস্ত উপকূলবাসীর দিন-রাত কাটছে সেই বেড়িবাঁধের ওপর। এখনও নিশ্চিত করা যায়নি তাদের মাথা গোঁজার সামান্য ঠাঁইটুকুও। কয়রার উত্তর বেদকাশী, মহারাজপুর এবং দাকোপের কামারখোলা ও সূতারখালী ইউনিয়নের প্রায় সাড়ে ৩ হাজার মানুষ এখনও বেড়িবাঁধের ওপরে বাস করছেন। কারণ আইলার সময় তাদের ঘরবাড়ি-জমিজমা সব বিলীন হয়। নিজস্ব কোনো জমি না থাকায় তারা সরকারের গৃহনির্মাণ তহবিলের সহায়তাও পাননি। এমনকি তাদেরকে কোনো খাস জমিও বরাদ্দ দেওয়া হয়নি। আইলার পরে জরুরি ভিত্তিতে যে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিলো সেগুলোও মানসম্মত উপায়ে তৈরি করা হয়নি। ইতোমধ্যে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে। ফলে উপকূলবাসী নতুন আতংকে রয়েছেন। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে। উপকূলের ১১টি জেলায় প্রায় ৬ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়, ৮ হাজার ৮শ কি...

আইলার সাত বছর পরও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ

Daily Inqilab, Dhaka 26 May 2016 ---------------- এ.টি.এম. রফিক, খুলনা থেকে : সর্বনাশা আইলা’র ৭ বছর পূর্তি আজ ২৫ মে। ২০০৯ সালের এই দিনে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। ওই মহা দুর্যোগের দীর্ঘ সাত বছর পার হয়ে গেলেও খুলনার দাকোপ ও কয়রার সাড়ে ৩ হাজার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দুর্ভোগ আজও কাটে নি। বেড়িবাঁধ ভেঙে পানির তোড়ে ঘর-বাড়ি-জমিজমা বিলীন হয়ে যাবার পর বাধ্য হয়ে এসব পরিবার বাস করছে বেড়িবাঁধের উপর। আবার সেই বেড়িবাঁধ কেটে ও ফুটো করে আবারও নোনাপানি ঢোকানো হচ্ছে চিংড়ি চাষের জন্য। দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ব্যবস্থা নেয়ার সুযোগ থাকলেও আইনটি কার্যকর না হওয়ায় কিছুই করা যাচ্ছে না। আটকে আছে কয়েকটি বিধিমালা তৈরিতে। তাই এ আইনটি কার্যকর করার জন্য বিধিমালা তৈরির দাবি উঠলো গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও সহযোগী পাঁচটিসংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে। গতকাল মঙ্গলবার উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), অ্যাওসেড, জেজেএস, রূপায়ন ও এসপিএস আইলার সাত বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করে...

আইলার সাত বছর : দুর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকরের দাবি

Daily Prothom Alo ০১:৪১, মে ২৫, ২০১৬ ---------------------- সাত বছর পেরিয়ে গেলেও খুলনার দাকোপ ও কয়রা উপজেলার দুর্গত সাড়ে তিন হাজার মানুষের দুর্ভোগ আজও কাটেনি। তারা এখনো বেড়িবাঁধের ওপর বসবাস করছে। ঘূর্ণিঝড় আইলার আঘাতে বেড়িবাঁধ ভেঙে তাদের বসতঘর ও জমি বিলীন হয়ে যায়। এত দিনেও সেই বাঁধ সংস্কার করা হয়নি। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিবেশ নিয়ে কাজ করা পাঁচটি উন্নয়ন সংস্থা এই তথ্য জানায়। তারা বলেছে, এ অবস্থায় নতুন কোনো ঘূর্ণিঝড় আঘাত হানলে কোনোভাবেই উপকূলের মানুষের জীবন-জীবিকা রক্ষা করা যাবে না। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও সম্পদ রক্ষায় ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ আইনটি কার্যকর করা দরকার বলে তারা মত দিয়েছে। ঘূর্ণিঝড় আইলার ৭ বছর উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পড়ে শোনান ‘উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্ম জোট (ক্লিন)’-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। ২০০৯ সালের ২৫ মে খুলনা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এতে ১৯৭ জন নিহত হয়, আহত হয় ৭ হাজার মানুষ। ঘূর্ণিঝড়ে খুলনা ও সাতক্ষীরার ৭১০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে দেড় লাখ একর জমি প্ল...

আইলা দুর্গতদের বাঁচাতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকরের দাবি

Image
www.bahumatrik.com ২৪ মে ২০১৬ মঙ্গলবার, ১১:০৯  পিএম ------------------------------------ Hasan Mehedi read out the written speech in the press conference  খুলনা : প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলা’র ৭ বছরপূর্তিতে উপকূলের দূর্গতদের রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকরের দাবি জানিয়েছে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও সহযোগী পাঁচটি সংগঠন। মঙ্গলবার খুলনায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনগুলোর নেতারা। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), এ্যাওসেড, জেজেএস, রূপায়ন ও এসপিএস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ সাত বছর পার হয়ে গেলেও দাকোপ ও কয়রার সাড়ে ৩ হাজার দুর্গত জনগোষ্ঠীর দুর্ভোগ আজও কাটেনি। বেড়িবাঁধ ভেঙে পানির তোড়ে ঘরবাড়ি-জমিজমা বিলীন হয়ে যাবার পর বাধ্য হয়ে এসব পরিবার বাস করছে বেড়িবাঁধের উপর। আবার সেই বেড়িবাঁধ কেটে ও ফুটো করে আবারও নোনাপানি ঢোকানো হচ্ছে নোনাপানির চিংড়ি চাষের জন্য। দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ব্যবস্থা নেয়ার সুযোগ থাকলেও আইনটি কার্যকর না হওয়ায় কিছুই করা যাচ্ছে না। আটকে আছে ...

ভেড়ীবাঁধের ওপর সাড়ে ৩ হাজার মানুষের মানবেতর জীবনযাপন : খুলনায় আইলা’র সাত বছর পরের হালচিত্র

Image
Daily Somoyer Khobor, Khulna বুধবার, ২৫ মে ২০১৬ খ্রিষ্টাব্দ -------------------------------------- নিজস্ব প্রতিবেদক : উপকূলবর্তী জেলা খুলনায় আইলায় ক্ষতিগ্রস্ত সাড়ে তিন হাজার মানুষ শিবসা, পশুর ও শাকবাড়িয়া নদীর তীরে ভেড়ীবাঁধের ওপর বসবাস করছে। তাদের এখনও মাথা গোঁজার ঠাঁই হয়নি। নিজস্ব জমি না থাকায় গৃহ নির্মাণের তহবিলের সহায়তাও পায়নি। এমনকি তাদের জন্য খাস জমিরও ব্যবস্থা করা হয়নি। ভেড়ীবাঁধের ওপর বসবাসকারী এলাকাগুলো হচ্ছে কয়রার উত্তর বেদকাশি, মহারাজপুর ইউনিয়ন, দাকোপ উপজেলার কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন। আইলায় জেলায় ৫৭ জনের প্রাণহানী হয়। ২০০৯ সালের ২৫ মে আইলা নামক ঘূর্ণিঝড় এ অঞ্চলে আঘাত হানে। গতকাল উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), এ্যাওসেড, জেজেএস, রূপায়ন ও এসপিএস ‘আইলা’র সাত বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, আইলার পর জরুরী ভিত্তিতে নির্মিত ভেড়ীবাঁধগুলো মানসম্মত উপায়ে তৈরি করা হয়নি। ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত না হানলেও খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ৬টি স্থানে ভেড়ীবাঁধে ফাটল ধরেছে। খুলনার দক্ষিণ প্রান্তের উপজেলা কয়রার মহারাজপ...

অবিলম্বে দুর্যোগ ব্যবস্থাপনা আইন সক্রিয় করার দাবি

Image
http://ekusheralo24.com | November 15, 2014 Mehnaz Kabir Lipu ------------------------------------------------------ Professor Dilip Kumar Datta, Environmental Science discipline, Khulna University is addressing the participants of CLEAN's program on Sidr Day 2014 দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা আইন সক্রিয় করা না হলে দুর্যোগের সময় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্ভোগ বহুগুণে বেড়ে যাবে। আজ সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ২৫০টিরও বেশি সংগঠনের জোট গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এবং উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন)-এর যৌথ উদ্যোগে সুপার সাইক্লোন সিডরের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান ও পরিবেশ-কথক গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন বিশিষ্ট জলবায়ু বিজ্ঞানী ও সিএসআরএল-এর সাবেক সমন্বয়কারী ড. আহসান উদ্দীন আহমেদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত। সভায় ধারণাপত্র উপস্থাপন...