প্রাণবৈচিত্র্য রক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়
Bahumatrik.com ২৬ মে ২০১৬ বৃহস্পতিবার, ১১:০১ পিএম --------------------------------------- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণবৈচিত্র্যের বিষয়টি বরাবরই উপেক্ষা করা হয়েছে। তাই এ অঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলো কয়েক দশক পর অভিশাপ হয়ে দেখা দিয়েছে। প্রাণবৈচিত্র্য রক্ষা করার ছাড়া কোনো অঞ্চলেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিষয়টি খণ্ডিতভাবে ভাবার কোনো সুযোগ নেই। কেননা এ অঞ্চলের মাটি, পানি, বায়ুপ্রবাহ, লবণাক্ততা সবকিছুই প্রাণবৈচিত্র্যের সঙ্গে সম্পর্কিত। বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে স্থানীয় একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। এ্যাওসেড, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), পরিবর্তন-খুলনা ও টিম থিয়েটারের যৌথ উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ক্লিন-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন এক...