Posts

Showing posts with the label Sustainable Agriculture

নির্বাচনী ইশতেহারে দক্ষিণাঞ্চলের কৃষি রক্ষার বিষয়টি অন্তর্ভূক্ত করতে হবে

Image
দক্ষিণাঞ্চলের কৃষি রক্ষায় একমত খুলনার সকল রাজনৈতিক দল  Leaders of different political parties in a photo session after completion of the Workshop on Right to Food and Agriculture রাজনৈতিক ভেদাভেদ ভুলে খুলনার কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় একমত হলেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি মোকাবেলা করে যাতে ক্ষুদ্র কৃষক ও উৎপাদকদের অধিকার নিশ্চিত করা সম্ভব হয় সেজন্য সকলে একই সুরে জাতীয় পর্যায়ে দাবি তুলে ধরবেন বলে অঙ্গীকারবদ্ধ হন।  গত ৩১ অক্টোবর ২০১৮, বুধবার খুলনার স্থানীয় একটি হোটেলে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) আয়োজিত ‘কৃষি ও খাদ্য অধিকার : প্রত্যাশিত জন-ইশতেহার’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারী রাজনৈতিক নেতৃবৃন্দ এ অঙ্গীকার করেন। সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ছাড়াও নাগর...

প্রধানমন্ত্রী বরাবর আড়াই হাজার পোস্টকার্ড

Image
জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম প্রকাশ: ১৮৩৮ ঘণ্টা, মঙ্গলবার ৩১ মে ২০১৬ --------------------------------------- CLEAN, Khulna: Postcard Campaign demanding increased allocation for Agriculture in National Budget বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আড়াই হাজার পোস্টকার্ড পাঠিয়েছে গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল প্রচারঅভিযান (সিএসআরএল) ও উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটসহ (ক্লনি) পাঁচ সংগঠন। আন্তর্জাতিক দাতব্য সংগঠন অক্সফ্যাম ও গ্রো এর সহযোগিতায় সারা দেশ থেকে এ রকম এক লাখ পোস্টকার্ড প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। পোস্টকার্ডে স্বাক্ষর করেছেন সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, কৃষিজীবী, শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা পেশাজীবী মানুষ। পোস্টকার্ড ক্যাম্পেইনের শেষদিনে মঙ্গলবার নগরীর বয়রা বাজারে পাঁচ শতাধিক মানুষের স্বাক্ষরসহ খুলনা জিপিওতে পোস্টকার্ডগুলো জমা দেয়া হয়। পোস্টকার্ড ক্যাম্পেইন থেকে জানানো হয়, ২০০৮-০৯ অর্থবছরে কৃষিখাতে বাজেটের ৬.৬ শতাংশ বরাদ্দ দেয়া হয়, যা ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ। ২০০৯-১০ অর্থ...

প্রধানমন্ত্রীর কাছে পোস্টকার্ড পাঠিয়ে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

Image
৩১ মে ২০১৬ মঙ্গলবার, ০৬:১৩  পিএম নিজস্ব প্রতিবেদক ----------------------------------- CLEAN, Khulna: Postcard Campaign demanding increased allocation for Agriculture in national Budget আগামী বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে প্রধানমন্ত্রীর নিকটে আড়াই হাজার পোস্টকার্ড প্রেরণ করলো গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল প্রচারাভিযান (সিএসআরএল) ও উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন)সহ ৫টি সংগঠন। আন্তর্জাতিক দাতব্য সংগঠন অক্সফ্যাম ও গ্রো-এর সহযোগিতায় সারাদেশ থেকে এরকম ১ লক্ষ পোস্টকার্ড প্রেরণ করা হয়। পোস্টকার্ডে সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতিবিদ, রাজনীতিক, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সমাজের নানা পেশার প্রতিনিধিগণ স্বাক্ষর করেছেন। মঙ্গলবার পোস্টকার্ড ক্যাম্পেইনের সমাপনী দিনে নগরীর বয়রা বাজারে ৫ শতাধিক মানুষের স্বাক্ষরসহ খুলনা জিপিওতে পোস্টকার্ডগুলো জমা দেয়া হয়। পোস্টকার্ড ক্যাম্পেইনে জানানো হয়, ২০০৮-০৯ অর্থবছরে কৃষিখাতে বাজেটের ৬.৬ শতাংশ বরাদ্দ দেয়া হয় যা বিগত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এরপর ২০০৯-১০ অর্থবছর থেকে বরাদ্দ কমতে থাকলেও ২০১৩-১৪ অর্থব...

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সার্ক বীজব্যাংক চালু করার দাবি

Daily Jaijaidin June 1, 2015 -------------------- দক্ষিণ এশিয়ার দারিদ্র্য ও খাদ্যঝুঁঁকি দূর করতে সার্ক বীজব্যাংক চালু করা খুব জরুরি বলে দাবি জানিয়েছে বক্তারা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ভবনে দক্ষিণ এশীয় খাদ্য অধিকার সম্মেলনে খানি-বাংলাদেশ, কেন্দ্রীয় কৃষক মৈত্রী, এশীয় কৃষক সংগঠন (আফা), এশীয় খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (এএফএসএন), আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (আইএফএসএন), ইনসিডিন বাংলাদেশ ও অ্যাকশনএইড কর্তৃক যৌথভাবে আয়োজিত বীজব্যাংক বিষয়ক কর্ম-অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। অধিবেশনে ধারণাপত্র পাঠ করেন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন)-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী রোজী, সার্ক অ্যাগ্রিকালচারাল সেন্টারের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ড. টায়ান রাজ গুরুং, ইতালির আলবার্টা গুয়েরা, ভারতের হর্ষ মান্দের এবং পাকিস্তানের ড. মোহাম্মদ মুসা। অধিবেশনটি সঞ্চালনা করেন আইএফএসএন-এর নির্বাহী সদস্য রতন সরকার। অনুষ্ঠানে বক্তারা বলেন, সার্ক বীজব্যাংক চুক্তিতে স্থানীয় জাতের বীজের স্বীকৃতি দেয়া হলেও হাজার হাজার বছর ধরে যেসব কৃষক এই জাতগু...